গৌরম্ভার বর্ণী গ্রামে নজরুল শেখ, কতিপয় কিছু উগ্রপন্থী কিশোর গ্যাং এর দ্বারা নির্যাতনের শিকার

(বণী আমিন স্টাফ রিপোর্টার)

রামপাল থানা দিন গৌরম্ভা ইউনিয়নের বর্ণী গ্রামের নজরুল শেখ নামে, এক ব্যক্তির মাছের ঘের অবৈধভাবে লুট ও দখলের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী নজরুল শেখ জানান তিনি বর্ণী গ্রামের স্থায়ী বাসিন্দা। তার দখলিও জমিতে ২০ বছর যাবত সে ঘের করে আসছে। নগদ টাকার প্রয়োজনে গত দুই বছর যাবত সেই ঘের সে বিক্রি করে আসছে হারির মাধ্যমে কিন্তু ৫ই আগষ্টের পর কতিপয় কিছু দুস্কৃতিকারী লোক বর্ণী গ্রামের বাসিন্দা হয়ে সেই ঘের অবৈধভাবে  লুটপাট চুরি এবং দখলদারির চেষ্টা চালায় এবং কিছুদিন তারা চুরি করে রাতের আঁধারে ঘেরের মাছ নিয়ে যায়। এমতাবস্থায় নজরুল শেখ আইনের আশ্রয় নিতে বাধ্য হয়। আইনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে তারা জোর করে ঘেরের মাছ চুরি করতে থাকে। উপায় না পেয়ে নজরুল শেখ ঘেরটি অন্য এক ব্যাক্তির কাছে  বিক্রি করে দেয়। এতে পাগল হয়ে দুষ্কৃতকারীর লোকজন এক পর এক তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করেন বিভিন্ন জায়গায়। এই জমিতে মামলা চলমান। এই জমির সিএস দাগ নং ১০৮, এসে দাগ নং ১১৮, মামলা নং ২৭/১২। এর পিছনে মুখোশধারী কতিপয় রাজনৈতিক লোক তাকে ইন্দোন দিচ্ছে। এই জাতীয় লোক জলস্থল উভয় স্থানের সমানভাবে বিচরণ করে থাকে। গ্রুপ করে একজনের, আর স্বক্ষতা করে রেখেছে অন্য আর এক গ্রুপের লোকজনদের সাথে। নবাব সিরাজউদ্দৌলার পরাজয়  এই জাতীয় লোকদের দ্বারা এই ভাবেই হয়েছিল। এই ব্যাপারে জানতে চাইলে স্থানীয় নাম না প্রকাশে কয়েক জন লোক সত্যতা স্বীকার করে বলে শুধু ঘের চুরি নয় মসজিদের মটর চুরি থেকে শুরু করে বাড়িঘর  চুরি হচ্ছে একটি চক্র দ্বারা। এরা কিশোর গ্যাং নামে পরিচিত হয়ে উঠেছে। তাই ভুক্তভোগী নজরুল দ্বারে দ্বারে  সুবিচার পাওয়ার আশায় ঘুরে বেড়াচ্ছে। যে যেই রাজনীতির সাথেই সম্পৃক্ত থাকুক না কেন? সুবিচার পাওয়ার অধিকার সবাই রাখে। আইনের উর্ধ্বে কেউ নয়।

  • Related Posts

    আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে যা জানালেন প্রধান উপদেষ্টা

    স্বৈরশাসন ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে দাবি বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও জনগণের পক্ষ থেকে উঠেছে সরকার তা গুরুত্বের সাথে বিবেচনা করছে। এ ব্যাপারে সরকার রাজনৈতিক…

    বিস্তারিত পড়ুন.....

    ইউনিয়ন বাসী ভোগান্তিতে, ৬ নং বালিয়াডাঙ্গা প্রশাসক কর্তৃক

    সম্পাদক

    বিস্তারিত পড়ুন.....

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *