থানায় জিডি করলেন ভোক্তা অধিকারের জব্বার মন্ডল

নিজস্ব প্রতিনিধি:

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঢাকা অঞ্চলের পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডলের নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট এবং ফেসবুক পেজ খোলায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।
সোমবার (৩১ মার্চ) থানায় জিডি করেন তিনি। জিডিতে আব্দুল জব্বার উল্লেখ করেছেন, তার নামে এবং ছবি ব্যবহার করে একাধিক ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ খোলা হয়েছে। এতে বিভ্রান্তি ছড়ানোর আশঙ্কা রয়েছে।


পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে বিষয়টি নিজেই জানিয়েছেন। আব্দুল জব্বার লিখেছেন, ‘আমার নামে এবং আমার ছবি ব্যবহার করে কিছু নকল ফেসবুক অ্যাকাউন্ট এবং ফেসবুক পেজ খোলা হয়েছে। এ বিষয়ে জিডি করা হয়েছে। সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো হলো।’
পোস্টের শেষে তিনি ঈদের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। ঈদ মোবারক।’

  • Related Posts

    যেকোনো ধরনের বিজ্ঞাপন দিন নামমাত্র মুল্যে

    moontv4k.com ই পেপার ও অনলাইনে এখন যেকোনো ধরনের বিজ্ঞাপন দিন নামমাত্র মুল্যে। বিজ্ঞানের জন্য যোগাযোগ করুন আমাদের WhatsApp নাম্বারে। আমাদের WhatsApp নাম্বার:

    বিস্তারিত পড়ুন.....

    নিজের বাবা,মা ও চাচীর হাতে মধ্য রাতে কিশোরী খুন

    কুড়িগ্রাম প্রতিনিধি: আমরা মানুষ হবো কবে  রাতে ভাত খেয়ে ঘুমিয়েছিল মেয়েটা। পাশের রুমে বাবা-মাও ছিল। তারপর মধ্যরাতের দিকে বাবা-মা জান্নাতী, জান্নাতী বলে মেয়েটাকে ডেকে তুলে। ঘুম থেকে তুলে বলে একটু…

    বিস্তারিত পড়ুন.....

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *