হেলিকপ্টার রেডি ছিল কিন্তু হেলিকপ্টারে ওঠার মতো পরিস্থিতিই ছিল না তামিম ইকবালের। ডাক্তাররা শেষ সময়ে এসে বলেছিলেন, ‘এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হলে হয়ত তামিমকে আর ফিরে পাওয়া সম্ভব হবে না।’
- পুরো শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল
- তামিমের মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল
- ২২ মিনিট ধরে সিপিআর দেওয়া লেগেছে
- পালস ছিল না, ৩ বার ডিসি শক দিতে হয়েছে
- ডাক্তাররা বলছিল, খুব ক্রিটিকাল
- তামিম কার্যত ছিলেন না, হার্ট কয়েকবার পুরোপুরি ভাবে কাজ করা বন্ধ করেছিল!
ঠিক এইখান থেকে ফিরলেন তামিম ইকবাল! মহান আল্লাহ তা’য়ালার অশেষ রহমতে জ্ঞান ফিরেছে এবং পরিবারের মা, স্ত্রী ও ভাইয়ের সঙ্গে কথা বলেছেন তিনি! এটা অবিশ্বাস্য এক কামব্যাক! সবই আল্লাহ তা’য়ালার রহমত এবং গোটা একটা দেশ যেভাবে আল্লাহর নিকট প্রার্থনা করছিল, সেটার ফল!
বর্তমানে তামিম ইকবাল কার্ডিয়াক কেয়ার ইউনিটে (সিসিইউ) বিশেষজ্ঞ চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন, তাকে রাখা হয়েছে ৪৮ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে।


