জুলাই গণ অভ্যুত্থানে নিহত আবু সাইদের পিতাকে চেক প্রদান করলেন – সেনা প্রধান

নিজস্ব প্রতিনিধি: moontv4k.com

জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদ এর পরিবার’কে সেনাপ্রধান কতৃর্ক আর্থিক সহায়তা হস্তান্তর

ঢাকা ২৪ মার্চ ২০২৫ (সোমবার): আজ সেনাবাহিনী প্রধান জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদ এর পিতার নিকট আর্থিক সহায়তা প্রদান করেন। উল্লেখ্য যে, গত ১৬ জুলাই ২০২৪ তারিখে রংপুরে আন্দোলন চলাকালীন নিরস্ত্র অবস্থায় পুলিশের গুলিতে শহীদ হন আবু সাঈদ। মাতৃভূমির জন্য তাঁর নিঃস্বার্থ আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে।

গত ১০ ডিসেম্বর ২০২৪ তারিখে শহীদ আবু সাঈদের পিতা হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে তাঁকে জরুরি ভিত্তিতে সেনাবাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে রংপুর থেকে সিএমএইচ, ঢাকা’তে আনা হয় এবং উন্নত চিকিৎসার মাধ্যমে তিনি সুস্থ হয়ে ওঠেন। পরবর্তীতে, গত ২৩ মার্চ ২০২৫ তারিখে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে সেনাবাহিনী প্রধানের আমন্ত্রণে তিনি উপস্থিত ছিলেন।

  • Related Posts

    আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে যা জানালেন প্রধান উপদেষ্টা

    স্বৈরশাসন ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে দাবি বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও জনগণের পক্ষ থেকে উঠেছে সরকার তা গুরুত্বের সাথে বিবেচনা করছে। এ ব্যাপারে সরকার রাজনৈতিক…

    বিস্তারিত পড়ুন.....

    গৌরম্ভার বর্ণী গ্রামে নজরুল শেখ, কতিপয় কিছু উগ্রপন্থী কিশোর গ্যাং এর দ্বারা নির্যাতনের শিকার

    (বণী আমিন স্টাফ রিপোর্টার) রামপাল থানা দিন গৌরম্ভা ইউনিয়নের বর্ণী গ্রামের নজরুল শেখ নামে, এক ব্যক্তির মাছের ঘের অবৈধভাবে লুট ও দখলের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী নজরুল শেখ জানান তিনি…

    বিস্তারিত পড়ুন.....

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *