রামপাল প্রতিনিধি: ” গৌরম্ভা ডটকম ” নাম দিয়ে একটি ফেক ফেসবুক আইডি চালু করে সামাজিক ভাবে যেসকল ব্যাক্তি দের কিছুটা মান সম্মান নিয়ে চলতে চেষ্টা করে এবং বিগত সময় ধরে চলে আসছে এমন কয়েকজন ব্যাক্তির উপর ব্যাক্তিগত ভাবে আক্রমণ করতে না পেরে।উক্ত ফেসবুক আইডিতে কুরুচিপূর্ণ মন্তব্য করে পোস্ট করছে এবং সেই তাদের নিকট পাঠিয়ে টাকার দাবি করছে। এছাড়াও বিভিন্ন হুমকি দিয়ে বলছে টাকা না দিলে রগ কেটে দিবে। এহেন হুমকির ভাষা শুনে ধারণা করা যায় যে, উক্ত ফেসবুক আইডির মালিক হয়তোবা গৌরম্ভা ইউনিয়ন জামায়াতের অঙ্গ সংগঠন অর্থাৎ শিবিরের কর্মী। সংবাদ সংগ্রহ করতে গিয়ে স্থানীয় সূত্রে জানা যায় তাজিম নামের এক উঠতি বয়সের তরুণ যুবক আগামী ইউপি নির্বাচনে তিনি গৌরম্ভা ইউনিয়ন হতে চেয়ারম্যান পদপ্রার্থী, উক্ত ফেসবুক আইডির মালিক তাজিম সাহেব এর খুবই কাছের মানুষ। এই ধরনের ধারণা করা যায় এইভাবে যে, ঐ আইডিতে তাজিম সাহেব পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সেই সংবাদ আবার শেয়ার করেছে। এই আইডি সম্পর্কে আরও কিছু মানুষের নিকট জানতে চাওয়া ব্যাক্তিদের সঙ্গে কথা বলা অবস্থায় এখনের স্থানীয় এক যুবক জানান মজনু ওরফে চিটার মজনুর বড় ছেলে শেখ রিপন হোসেন মিরান ওরফে ডঃ রিপন একজন জাতীয় পর্যায়ের প্রতারক উক্ত যুবকের সামনে শিকার করেছে এই আইডি টি ডঃ রিপনের। সর্বোপরি আসলে এই ফেক ফেসবুক আইডির মালিক হয়তো জানে না যে বাংলাদেশ পুলিশের সাইবার ক্রাইম নিরাপত্তা আইনে মামলা রুজু করার একটি অধ্যায় আছে। আমার ব্যাক্তিগত ভাবে সাংবাদিকতা পেশায় যুক্ত হওয়ার পরে ছোট জ্ঞানে যতটা জেনেছি, যদি সংবাদ প্রচার করতে হয় এই ধরনের ইলেকট্রনিকস মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং অনলাইন মিডিয়া যেকোনো স্থানে সংবাদ প্রচার করতে অবশ্যই তথ্য মন্ত্রণালয় হতে রেজিষ্ট্রেশন করতে হবে। অর্থাৎ গৌরম্ভা ইউনিয়ন বাসী পুলিশের নিকট আকুল দাবী জানিয়েছেন যে সাইবার ক্রাইম নিরাপত্তা আইনের আওতায় এনে এই ফেসবুক আইডি ব্যাবহার কারী ব্যাক্তিকে প্রকাশ্যে এনে সঠিকভাবে বিচাররের জন্য কোর্ট হেপাজতে নিয়ে বিচার করা হউক। আসলে এই ধরনের ব্যাঙের ছাতার মতো গর্জে ওঠা কিছু ছদ্মবেশী ভুয়া সাংবাদিক দের জন্য প্রকৃত সাংবাদিক পরিচয় দেওয়া টা এখন লজ্জার মুখে পরেছে।

