প্রধানমন্ত্রীর চা-চক্রে ঐক্যফ্রন্ট খোলামেলা আলাপ করতে পারে: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী যে চা-চক্রের আয়োজন করেছেন, সেখানে যোগ দিয়ে বিএনপি-ঐক্যফ্রন্ট খোলামেলা আলাপ করতে পারে। প্রধানমন্ত্রীর চা-চক্রের আহ্বান বিএনপি বর্জন করেছে। এটা তাদের নেতিবাচক রাজনীতির ধারা।

আজ শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নেতিবাচক রাজনীতির কারণে খাদের কিনারে চলে এসেছে। বিএনপি যদি তাদের চিরাচরিত নেতিবাচক রাজনীতির ধারা আঁকড়ে ধরে থাকে, তাহলে তারা অন্ধকারে খাদে পড়ে যাবে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি-ঐক্যফ্রন্টের নির্বাচিত সদস্যদের সংসদে না যাওয়ার প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সংসদ বর্জন করা দলের জন্য ক্ষতিকর। নির্বাচনে জয়-পরাজয় আছে। রাজনীতিতে জোয়ার-ভাটা আছে। ঐক্যফ্রন্ট-বিএনপি সংসদ বর্জনের মতো অগণতান্ত্রিক মানসিকতার প্রকাশ ঘটালে সেটা গণতন্ত্রের জন্য শুভ নয়। তাদের নিজের অস্তিত্বের জন্য ক্ষতিকর।

  • Related Posts

    বিএনপির উপজেলা চেয়ারম্যানরা কী করবেন?

    গত মাসে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে বিএনপি নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত গণমাধ্যমে জানায়। স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াবে কি না, সেটা হলে বহিষ্কার করা হবে কি না—এসব বিষয়ে তৃণমূল পর্যায়ে…

    বিস্তারিত পড়ুন.....

    সপ্তাহের ব্যবধানে সূচক কমেছে, বেড়েছে লেনদেন

    সপ্তাহের ব্যবধানে সূচকের বড় ধরনের পতন হলেও লেনদেন বেড়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। চলতি সপ্তাহে গত সপ্তাহের চেয়ে প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১১৮ পয়েন্ট। গত সপ্তাহের তুলনায়…

    বিস্তারিত পড়ুন.....

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *